দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্টানের গেটে বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুতায়িত হয়ে নকুল মল্লিক (৫২) নামে মেয়ের কাকার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মুশুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পিতার নাম সতীশ চন্দ্র মল্লিক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার মুশুড়ি গ্রামের নকুল কুমার মল্লিকের ভাই মুকুন্দ মল্লিকের মেয়ে বর্ণা রানী মল্লিকের বিয়ের অনুষ্টান চলছিলো। শুক্রবার রাত সাড়ে৮টার দিকে বরপক্ষের লোকজন আসলে নকুল কুমার মল্লিকসহ অন্যরা গেটে বরকে মিষ্টি খাওয়ানোর জন্য আসেন। এসময় গেটের বিদ্যুতে তার থেকে অসবাধানবসত নকুল কুমার মল্লিকবিদ্যুতায়িত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রাণী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
/অ